মাদরাসার বাথরুম থেকে ১০ বছরের শিক্ষার্থীর ঝুলন্ত ম*রদেহ উদ্ধার
- ডেস্ক রিপোর্টার
- প্রকাশ: ২০ মে, ২০২৬ ২২:৪৫ পি এম
মাদরাসার বাথরুম থেকে ১০ বছরের শিক্ষার্থীর ঝুলন্ত ম*রদেহ উদ্ধার
রাজধানীর রামপুরার বনশ্রী এলাকার একটি মাদ্রাসার বাথরুম থেকে মো. আব্দুল্লাহ (১০) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন না থাকলেও বলপ্রয়োগের বা ধর্ষণের প্রাথমিক আলামত পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ।
গত মঙ্গলবার (১৯ মে) দিবাগত রাতে বনশ্রীর ‘আলোকিত কুরআন ইন্টারন্যাশনাল মাদ্রাসা’ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আব্দুল্লাহ চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার অনুপনগর গ্রামের আবুল কালাম আজাদের ছেলে
রামপুরা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে মঙ্গলবার দিবাগত রাতে বনশ্রীর সি ব্লকের তিন নম্বর রোডে অবস্থিত ওই মাদ্রাসার তৃতীয় তলার বাথরুম থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধারকালীন সময়ে শিশুটির মরদেহ গামছা দিয়ে পেঁচানো অবস্থায় ঝুলছিল।
পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এই ঘটনায় মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী বা সংশ্লিষ্ট কাউকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে কি না এবং কোনো মামলা দায়েরের প্রস্তুতি চলছে কি না, তা খতিয়ে দেখছে রামপুরা থানা পুলিশ।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সুরতহাল প্রতিবেদনে শিশুটির শরীরে অন্য কোনো দৃশ্যমান জখম বা আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার পায়ুপথে অস্বাভাবিক চিহ্ন দেখা গেছে।
ঘটনার বিবরণ দিয়ে এসআই মো. সাইফুল ইসলাম বলেন:
"প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর সে আত্মহত্যা করে থাকতে পারে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত ও সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।"।
- মাদরাসার বাথরুম থেকে ১০ বছরের শিক্ষার্থীর ঝুলন্ত ম*রদেহ উদ্ধার
- মাদরাসার বাথরুম থেকে ১০ বছরের শিক্ষার্থীর ঝুলন্ত ম*রদেহ উদ্ধার
- শিশু রামিসাকে গলা কেটে হত্যার আগে ধর্ষণ করে সোহেল: পুলিশ
- মেঘনা উপজেলায় কৃষকদের মাঝে আধুনিক কৃষিযন্ত্র বিতরণ কর্সূমচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. খন্দকার মোশাররফ হোসেন।
- চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২
- চাঁদপুর জেলা বলপেন সমিতির সাবেক সভাপতি রফিকুল ইসলামের জানাজা সম্পন্ন
- ব্রাহ্মণপাড়ার শশীদল রেলস্টেশনে চোরাই পণ্য পাচারের ভিডিও ধারণ করায় সাংবাদিকদের ওপর হামলা, আহত ২
- ৮ বছরের শিশুকে গলাকেটে হত্যা, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
- কুমিল্লায় হিজড়া মাহিকে পুড়িয়ে হত্যার নেপথ্যে মাদক, আরেক হিজড়া গ্রেপ্তার: র্যাব
- কুমিল্লা জেলা পুলিশে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত: ভালো কাজের স্বীকৃতিতে অফিসার ও ফোর্সদের অর্থ পুরস্কার প্রদান।